রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং পরবর্তী পাঁচ দিনেও এ প্রবণতা থাকবে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশালের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে, অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে তাপমাত্রা আরও কমবে।
বুধবার (৫ নভেম্বর) রাতে প্রকাশিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
রিপোর্টার্স২৪/আরকে