রিপোর্টার্স২৪ ডেস্ক : বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনের গেটের কাছে আগুন লেগেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। পিনাকী নিজ ফেসবুক পেজে ভিডিও প্রকাশ করে পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের তদন্তে দেখা গেছে, দুইজন যুবক একটি পলিথিনে আগুন ধরিয়ে বাড়ির দরজার সামনে ফেলে চলে গেছেন। প্রাথমিক ধারণা, তারা মাদকসেবী হতে পারে এবং মাদক সেবনের সময় ব্যবহৃত উপকরণ ফেলে গিয়েছিল। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
পুলিশ সুপার জানিয়েছেন, পরিবারের নিরাপত্তার জন্য বাড়ির আশেপাশে অতিরিক্ত টহল রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও সাক্ষীর বয়ান সংগ্রহ করে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা হচ্ছে। যদি প্রমাণ মিলে যে এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/আরকে