বগুড়া প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের বিএনপির প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাকির মোড়, উপশহর, সুলতানগঞ্জ, নামাজগড়, গোয়ালগাড়ী ও নিশিন্দারা এলাকায় ধানের শীষে ভোট চেয়ে মিছিল, পথসভা এবং বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কার সংক্রান্ত ৩১ দফা লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
পথসভায় ভিপি সাইফুল ইসলাম বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় বিগত দিনে যে উন্নয়ন হয়েছে, তা আর কেউ করেনি। তাই আগামী নির্বাচনে তাকে রেকর্ড সংখ্যক ভোটে সংসদ সদস্য নির্বাচিত করে আবারও বগুড়ার সব উন্নয়ন কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা ধানের শীষে ভোট চাইতে ঘরে ঘরে (ডোর টু ডোর) গিয়ে সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন। ১৭ বছর ভোট দিতে পারিনি, আমরা ভোটের ক্ষুধার্ত। ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছি। আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে স্বপ্নের বগুড়া গড়তে ধানের শীষে ভোট দিন। বগুড়ার সার্বিক উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করুন।”
শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, সৈয়দ আব্দুল গফুর দারা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, রাশেদুল ইসলাম, এখতিয়ার উদ্দিন রানা, জিয়াউর রহমান জিয়া, স্বাধীন আহমেদ, চঞ্চল, আতিক মল্লিক, দিপু, আলাউদ্দিন, সাইমুম ইসলাম, ওহাব, ঠান্ডা, রাজু, মহরম, আসিফ, মুন্না, সৈয়দ নাহিদ, আরিফিন, লিমন, রিয়াদ, রাব্বি, মাহিউল, নিয়ামুল, মেজবাউল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া তারেক রহমান বগুড়া-৬ আসনে এবং বেগম খালেদা জিয়া বগুড়া-৭ আসনে প্রার্থী হওয়ায় সাধারণ মানুষকে মিষ্টিমুখ করান ভিপি সাইফুল ইসলাম।
রিপোর্টার্স২৪/এসএন