খুলনা প্রতিনিধি : মহানবী (স:) এর আদর্শ আর সাহাবীদের নমুনা থেকে আমরা মোটেও পেছাবো না। আমাদেরকে যতই ট্যাগ দেয়া হোক, যতোই আন্তর্জাতিক চাপ দেয়া হোক।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাতে খুলনা মহানগরীর ডাকবাংলাস্থ সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শায়খুল হাদিস (রহ:) স্মৃতি পাঠাগার আয়োজিত এ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দারুল উলুম খুলনার মুহতামিম ও সাইখুল হাদিস (রহ:) পাঠাগারের উপদেষ্টা মাওলানা মুস্তাক আহমদ। মাহফিলে সভাপতিত্ব করেন স্মৃতি পাঠাগারের উপদেষ্টা মাওলানা মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় আল্লামা মামুনুল হক আরো বলেন, ইসলামের জন্য ত্যাগ ও কুরবানীর মানসিকতা থাকতে হবে। শান্তিপূর্ণ উপায়ে নিরাপদ পরিবেশে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়াই এখন আমাদের মূল কাজ। ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বাক বদলের মাধ্যমে মহানবী (স:) ইসলামকে পরিপূর্ণ বিজয় করেছিলেন। যার প্রথমটি হিযরত, দ্বিতীয়টি জিহাদ এবং সর্বশেষ হুদাইবিয়ার সন্ধি। নবীজীর ইন্তেকালের পর মুসলমানরা দুর্বল হয়নি বরং আরও কঠোর অবস্থানে থেকে ইসলামকে এগিয়ে নিয়েছে।
রিপোর্টার্স২৪/সোহাগ