জবি প্রতিনিধি : ফেনী-০১ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের। তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য।
রবিবার (৯ নভেম্বর) বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জানা যায়, তিনি ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়া ও জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম কামাল উদ্দিন রয়েছেন।
মনোনয়ন ফর্ম নেওয়ার পর এহসানুল মাহবুব জোবায়ের বলেন, বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে বগুড়ার আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার একটি প্রাথমিক কথা হয়েছে। আশা করি দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।
রিপোরর্টার্স২৪/এসএন