রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও হ্রাস পেয়েছে। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম কমেছে ৫,৫১৯ টাকা, এবং এখন সেটির নতুন মূল্য ২,০৮,২৭২ টাকা। এই নতুন দাম গত রোববার (১৬ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং মঙ্গলবার (১৮ নভেম্বর) ও একই মূল্যে বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম
২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা
২১ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা
১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা
সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।
তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে। এদিকে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম