রিপোর্টার্স২৪ ডেস্ক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনা হবে, কারণ বর্তমান অস্ত্রগুলো পুরনো হয়ে গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য আগের মতো ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হবে না, প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা হবে।
উপদেষ্টা আরও জানান, এক কোটি ই-পাসপোর্ট বই, ইপিআই টিকা, এবং রোজার আগে চাল ও গম আমদানি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কাজ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হবে এবং প্রয়োজন অনুযায়ী নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি তদারকি করবে।
রিপোর্টার্স২৪/ঝুম