নেত্রকোণা প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়োগবিধি সংশোধনসহ তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করছেন নেত্রকোণা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়ন্স এন্ড টেকনোলজির শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে। প্রতিষ্ঠানের কয়েক শত শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে প্রকাশিত স্মারকে ভিএফএ পদসহ উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পদে নিয়োগ প্রদানের ছাড়পত্র ও গতকাল প্রকাশিত ভিএফএ পদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের মধ্যে বাতিল করতে হবে।
এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা, ২০২৩ এর সাব-টেকনিক্যাল পদসমূহে একক যোগ্যতা হিসেবে ডিপ্লোমা ইন লাইভস্টক সনদধারীদের অন্তর্ভুক্ত করে নিয়োগ বিধিমালা সংশোধনের দাবিও জানান তারা।
রিপোর্টার্স২৪/মিতু