নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ার চলনবিল এলাকায় কিল্লা ঘরের ফাঁদ ব্যবহার করে বক দিয়ে বক শিকার করার অভিযোগে দুই পাখি শিকারির দুই মাস করে কারাদণ্ডসহ ১০৫ টি বক অবমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের ইন্দ্রাসন গ্রামের পুর্ব মাঠে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশ কর্মীদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন ইউএনও মাজহারুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন,পার্শ্ববর্তী তাড়াশ থানার পালাশী গ্রামের আব্দুল মালেকের ছেলে কবির প্রামাণিক (৪৫) ও একই গ্রামের মৃত আহসান হাবিব এর ছেলে জান মাহমুদ (৩৫)। এসময় কিল্লা ঘর নামে পাখি শিকারীর বিশেষ ফাঁদ জব্দ করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি