রিপোর্টার্স২৪ ডেস্ক: সোমবার (২৪ নভেম্বর) ভোরে ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের গুজরাট রাজ্য। রাজধানী গান্ধীনগরেও কম্পন অনুভূত হয়।
গুজরাটের একটি গবেষণা ইনস্টিটিউটের বরাতে জানা যায়, সৌরাষ্ট্রের তালালা থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে ভূকম্পনটি ঘটে। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.০। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
একই সময় সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হাররাত আল-শাকা এলাকায় একটি মৃদু ভূমিকম্প আঘাত হানে। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী এলাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৪। হাররাত আল-শাকা সৌদি আরবের একটি প্রধান আগ্নেয় লাভা ক্ষেত্র হিসেবে পরিচিত।
একই সময় ইরাকেও একটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার মাত্রা রিখটার স্কেলে ৫.০৯। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ঝুম