নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৩ মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
মহাসমাবেশে হেফাজতে ইসলামের পক্ষ থেকে লিখিত বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের মহাসচিব সাজেদুর রহমান। বক্তব্যের শুরুতে ৫ মে ২০১৩ সালে শাপলার গণহত্যাসহ জুলাই বিপ্লবের ৮৪ জন মাদরাসাছাত্র ও শিক্ষকসহ সব শহিদকে স্মরণ করে তাদের মাগফিরাত কামনা করেন তিনি।
মহাসমাবেশে ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা এতে যোগ দিন। সমাবেশের মূল ইস্যু ছিল—সংগঠনটির নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং ‘শাপলা চত্বরে গণহত্যার’ বিচার।
রিপোর্টার্স২৪/ধ্রুব