রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার রাত ১টা ৫০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, মসজিদ–মাদ্রাসাসহ সারা দেশের সাধারণ মানুষের কাছে তিনি ব্যক্তিগতভাবেও খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে যাচ্ছেন।
মির্জা আব্বাস বলেন, “আমরা আশা করছি, আগের মতোই তিনি এবারও সুস্থ হয়ে উঠবেন।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, নিরাপদ দূরত্ব বজায় রেখে তিনি খালেদা জিয়াকে সালাম জানান এবং খালেদা জিয়া তার সালামের জবাব দিয়েছেন ও তাকে চিনতে পেরেছেন।
রিপোর্টার্স২৪/এসসি