রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার পরে তারা খালেদা জিয়াকে দেখতে যান। পরিদর্শনের পর এনসিপি নেতারা চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি এবং চলমান চিকিৎসার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এনসিপি প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
রিপোর্টার্স২৪/ঝুম