স্টাফ রিপোর্টার: আজ দুপুর আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রোববার (৩০ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও চলমান দলীয় অবস্থান তুলে ধরা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রিপোর্টার্স২৪/এসসি