শেরপুর প্রতিনিধি: শেরপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র পরিদর্শন করেছেন শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। রবিবার (৩০ নভেম্বর) তিনি কেন্দ্রের সার্বিক কার্যক্রম, সেবা প্রাপ্তদের অবস্থা এবং সেবা প্রদানের মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে শীতার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ শেরপুরের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলা প্রশাসক সকলকে আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে সেবাপ্রত্যাশীদের সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
রিপোর্টার্স২৪/মিতু