বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা–অভিনেত্রীর পারিশ্রমিক বৈষম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে মাধুরী দীক্ষিতের মন্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শুটিং শিফট দাবি ঘিরে বিতর্কে মাধুরী জানান, শুধু চলচ্চিত্র নয়, করপোরেট ক্ষেত্রেও লিঙ্গভিত্তিক পারিশ্রমিক বৈষম্য দীর্ঘদিনের সমস্যা।
মাধুরীর দাবি, নায়িকাদের পারিশ্রমিকে সমতা থাকা জরুরি। তিনি বলেন, পুরুষদের থেকে বেশি নয়, কিন্তু অন্তত সমান সুযোগ ও ন্যায্য পারিশ্রমিক তো থাকা উচিত।
তার মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সমর্থন জানিয়ে বলছেন তারকারাই যখন সমতার কথা বলেন, তখন পরিবর্তন আসবেই; কেউ আবার মনে করছেন অভিনেত্রীদের হাতে প্রতিষ্ঠিত ক্ষমতা থাকা সত্ত্বেও পরিবর্তন এতদিন ধীরগতির।
দীপিকার আট ঘণ্টা কাজের প্রসঙ্গে মাধুরী বলেন, তিনি নিজে দীর্ঘ সময় কাজ করলেও প্রত্যেক শিল্পীর নিজের সীমা বেছে নেওয়ার অধিকার আছে। কেউ যদি বলে, আমি এত ঘণ্টা কাজ করব—তাহলে সেটা বলার অবস্থানে আছেন বলেই বলছেন, মন্তব্য করেন মাধুরী দীক্ষিত।
বলিউডে ক্যারিয়ারের শুরু থেকেই প্রথম সারির নায়িকা মাধুরী দীক্ষিত শাহরুখ খান, সালমান খান, আমির খানসহ সব শীর্ষ নায়কের সঙ্গে কাজ করেছেন।
রিপোর্টার্স২৪/বাবি