বাগেরহাট (মোংলা) প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ মো. খোকন হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করে। মোংলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়ে এ ঘটনাটি ঘটে।
আটক খোকন মোংলার সেলিম হোসেনের ছেলে। পশ্চিম জোন মোংলা মিডিয়া অফিসার লে. কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের পর তাকে তক্ষকসহ গ্রেফতার করা হয় ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি