রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠাকুরগাঁও জেলা সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুর রহমান সভাপতি, আবু বক্কর সিদ্দিক সহ–সভাপতি এবং নাজনীন আকতার নিশা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার বিকাল ৪টায় জগদীশচন্দ্র বসু একাডেমি ভবনে কমিটি হস্তান্তর ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স বিভাগের ড. মো. তৌফিক আনাম আজাদ। যুগ্ম–সাধারণ সম্পাদক, সাংগঠনিক, দপ্তর, অর্থ, প্রচার, শিক্ষা, ক্রীড়া, উদ্যোক্তা, পরিকল্পনা, তথ্য–প্রযুক্তি, সংস্কৃতি, আইন, পরিবেশ, স্বাস্থ্য, আপ্যায়ন এবং ধর্মসহ বিভিন্ন উপ–কমিটিতে শিক্ষার্থীরা দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদেও বেশ কয়েকজন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠান শেষে নবনির্বাচিতদের শুভেচ্ছা জানানো হয়।
রিপোর্টার্স২৪/বাবি