রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর কেরানীগঞ্জের বেশ কয়েকটি এলাকায় আজ টানা আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না—এমন ঘোষণা দিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্যই এই দীর্ঘ লোডশেডিং কার্যক্রম নেওয়া হয়েছে বলে রোববার (৭ ডিসেম্বর) এক বার্তায় সংস্থাটি এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেরানীগঞ্জের হাসনাবাদ জোনাল অফিসের আওতার প্রায় পুরো এলাকাই বিদ্যুৎবিহীন থাকবে। বিদ্যুৎহীনতার এই ৮ ঘণ্টার মধ্যে উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাহ্মণগাঁও এবং বসুন্ধরা এলাকায় কোনো ধরনের বিদ্যুৎ সরবরাহ থাকবে না।
দিনের ব্যস্ত সময়ে এত দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষকে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
রিপোর্টার্স২৪/ঝুম