রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। তারা দু’জনেই ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে উপদেষ্টা পরিষদ সূত্রে জানা গেছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।
গত বছরের ৫ আগস্ট তৎকালীন সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে জুলাইয়ের গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা পরিষদে যোগ দেন। তার মধ্যে গত ২৫ ফেব্রুয়ারি প্রথম পদত্যাগ করেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
রিপোর্টার্স২৪/এসসি