আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার উপকূল থেকে একটি জ্বালানি তেলের ট্যাংকার জব্দের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, ট্যাংকারটি জব্দ করা জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বড়।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্যাংকারটি জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়ে অবগত তিন মার্কিন কর্মকর্তার তথ্যের ভিত্তিতে এ খবর নিশ্চিত করেছে সংস্থাটি।
সাম্প্রতিক বছরগুলোয় ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা–কলম্বিয়া জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌযানে একাধিক হামলাও চালানো হয়েছে, যা ওয়াশিংটন ‘মাদকবিরোধী অভিযান’ হিসেবে দাবি করছে। এসব হামলায় সেপ্টেম্বরের পর থেকে ৮০ জনের বেশি নিহত হয়েছেন।
ভেনেজুয়েলা সরকার অভিযোগ করছে, নিকোলা মাদুরোকে উৎখাত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য, আর সেজন্যই তারা সামরিক চাপ বাড়াচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি