প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 11-12-2025 ইং
সংবাদ শিরোনামঃ শেরপুরে দুটি থানা পরিদর্শন করেন পুলিশ সুপার
শেরপুর প্রতিনিধি :শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী থানার সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পরিদর্শন উপলক্ষে শ্রীবরদী ও ঝিনাইগাতি থানায় ক্রমান্বয়ে পুলিশ সুপার এর উপস্থিত হলে থানা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল পুলিশ সুপার -কে “গার্ড অব অনার” প্রদান করে।
এসময় থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শন-সহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। উভয় থানার উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তিনি থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি ও নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা, মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান সহ উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
এ সময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নুরুল আলম,ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ জনাব নামজুল হাসান, সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।