স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্দেশনা জারি হলে মন্ত্রিপরিষদ বিভাগ তা গেজেট আকারে প্রকাশ করে।
নতুন বণ্টন অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ড. আসিফ নজরুলকে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান।
এছাড়া ড. আসিফ নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন। আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব অব্যাহতভাবে পালন করবেন।
রিপোর্টার্স২৪/এসসি