নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার, মাদক নিয়ন্ত্রণ এবং চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকায় সার্বক্ষণিক পুলিশি তৎপরতা জোরদারসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বৃহত্তর রায়পুরা উপজেলায় নতুন থানা স্থাপনের বিষয়টিও আলোচনায় আসে।
পুলিশ সুপার সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সুজন চন্দ্র সরকার, আশিকুর রহমান এবং জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা সৈয়দ কাশিক সানোয়ার উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সাবেক সভাপতি ও উপদেষ্টা নিবারণ রায় ও আবদুর রহমান ভূইয়া, নবনির্বাচিত সভাপতি মাখন দাস, পাশাপাশি সাংবাদিক হলধর দাস, মনজিল এ মিল্লাত, আমজাদ হোসেন, আশিকুর রহমান পিয়ালসহ অন্যান্যরা।
রিপোর্টার্স২৪/বাবি