শেরপুর প্রতিনিধি: শেরপুরের রঘুনাথপুর ছয়ঘড়িয়াপাড়া ও দিকপাড়া এলাকায় শুক্রবার (১৯ ডিসেম্বর) ভীতিপ্রদ ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন একত্রিত হয়ে ভীমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভাঙচুর এবং প্রাচীরের গ্রিল বার খুলে নিয়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করেন, সাবেক জাতীয় সংসদের হুইপ ও বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক কলেজ ও স্কুল প্রতিষ্ঠার সময় জমি ক্রয়করা ব্যক্তিদের ন্যায্য মূল্য পরিশোধ না করে একপ্রকার জোরপূর্বক জমি দখল করেছেন। এ কারণে তারা নিজেদের জমি উদ্ধারের উদ্দেশ্যে ও ন্যায্য মূল্য আদায়ের দাবিতে প্রাচীর ভাঙার কাজ চালান।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্ত ও পরিদর্শনের পর ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে ১. শফিকুল ইসলাম, পিতা: বিধু মিয়া (রঘুনাথপুর ছয়ঘড়িয়াপাড়া),২. আলাল মিয়া, পিতা: ময়ছর আলী (রঘুনাথপুর ছয়ঘড়িয়াপাড়া),৩. রজব আলী ওরফে ওসতালি, পিতা: মনছুর (রঘুনাথপুর ছয়ঘড়িয়াপাড়া),৪. খোরশেদ আলী, পিতা: জাহের আলী (রঘুনাথপুর ছয়ঘড়িয়াপাড়া),৫. আমজাদ আলী, পিতা: মৃত মন্দি মিয়াকে (রঘুনাথপুর দিকপাড়া) ভীমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ঘটনার সম্পূর্ণ তদন্ত চালাচ্ছে।
রিপোর্টার্স২৪/শেরপুর প্রতিনিধি