রিপোর্টার্স২৪ ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ২০২৬ সালে জীবনের নতুন দিক নিয়ে ভাবছেন। সাম্প্রতিক বছরগুলোতে শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়া সামান্থা এবার জীবনের ইঁদুর দৌড় থেকে দূরে থেকে শান্তি খুঁজতে চান।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে সামান্থা জানিয়েছেন, নতুন বছরে তিনি কী কী বিষয়ে মন দেবেন। স্বাস্থ্য সচেতনতা, মানসিক প্রশান্তি ও পরিবারের মূল্যবান সম্পর্কগুলোকে তিনি অগ্রাধিকার দেবেন। পাশাপাশি নিজের মনের কথা শোনা ও স্থায়ী প্রভাববিস্তারকারী কাজগুলো করার পরিকল্পনা রয়েছে তার।
সামান্থা বলেন, সাফল্য, খ্যাতি ও উত্তেজনার চেয়ে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনের শান্তি। ২০২৬ সালে আমি শুধু একজন অভিনেত্রী হিসেবেই নয়, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে আরও উন্নত করতে চাই।”
উল্লেখ্য, সামান্থা সম্প্রতি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দক্ষিণী সিনেমার নির্মাতা রাজ নিদিমোরুকে ১ ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ে করেছেন তিনি। এর আগে ২০২১ সালে নাগ চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। ২০২৬ সাল সামান্থার জন্য নিজেকে মূল্যায়ন ও জীবনের সত্যিকার শান্তি খুঁজে নেওয়ার বছর হিসেবে শুরু হতে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম