গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের ১০ জন নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে দল থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ১৭ নম্বর জলিরপাড় ইউনিয়নের দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন— জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক সাগর বাগচী, ৭ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি রুহুল আমীন শেখ, ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি অভি বাগচী ও বিদ্যুৎ বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল বাগচী এবং সদস্য শিশির বাগচী, হরিচাঁদ বাগচী, নারায়ণ গোলদার ও রঞ্জন গাইন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সাগর বাগচী বলেন, কোনো প্রকার প্ররোচনা ছাড়াই তারা আওয়ামী লীগের সব পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী নেতারা জানান, ভবিষ্যতে তারা আর আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকবেন না।
রিপোর্টার্স২৪/বাবি