দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি আলহাজ¦ রেজা আহম্মেদ
বাচ্চু মোল্লা, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, জহুরুল করিম বিশ^াস, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা, হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক রাশেদুল হক শামীম, দৌলতপুর উপজেলা যুবদলের আহŸায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্মআহŸায়ক মাহবুবুর রহমান ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহŸায়ক মাসুদুজ্জামান রুবেল।
রিপোর্টার্স২৪/এসএন