সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম মাছুমের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শাহজাহান আলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম