গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে টঙ্গী-ভৈরব রেলপথের আড়িখোলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আড়িখোলা রেলব্রিজ এলাকায় তিনজন অজ্ঞাত ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়। তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।
পুলিশ ও রেলকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/এসসি