রিপোর্টার্স২৪ ডেস্ক: বিয়ের মৌসুমে ঢাকার প্রথম সারির বিউটি পার্লার গুলো কনের চাহিদা ও বাজেটের কথা মাথায় রেখে বিভিন্ন ব্রাইডাল প্যাকেজ সাজিয়েছে। চলুন জেনে নেওয়া যাক ঢাকার ৮টি জনপ্রিয় পার্লারের দাম ও প্যাকেজের বিস্তারিত:
১. পারসোনা:
১৭,২৫০ টাকা: এক্সক্লুসিভ ব্রাইডাল, হেয়ারস্টাইল শুধুই খোঁপা
২০,৭০০ টাকা: মাঝারি প্যাকেজ, হেয়ারস্টাইল সীমিত
২৩,০০০ টাকা: প্রিমিয়াম প্যাকেজ, মেকআপ, হেয়ার ও নেইল এক্সটেনশন অন্তর্ভুক্ত
২. অরা বিউটি লাউঞ্জ:
১১,০০০-১৬,০০০ টাকা, জানুয়ারির মধ্যে বুক করলে বিশেষ অফার; কমপ্লিমেন্টারি পার্টি মেকআপ বা ব্রাইডাল ফেসিয়াল অন্তর্ভুক্ত
৩. জাহিদ খান ব্রাইডাল মেকওভার:
৩৫,০০০-৪০,০০০ টাকা, ব্যক্তিগত মেকআপ ও হেয়ারস্টাইল জাহিদ খান নিজে করেন; প্রিমিয়াম প্যাকেজে আই লেন্স ও ফ্লাওয়ার বান অন্তর্ভুক্ত
৪. লিয়া’স বিউটি বক্স:
১৫,০০০-২০,০০০ টাকা, প্রিমিয়াম প্যাকেজে হেয়ার ও নেইল এক্সটেনশন, আই লেন্স অন্তর্ভুক্ত
বিশেষ হাই-এন্ড প্যাকেজ: ২৫,০০০-৩০,০০০ টাকা
৫. গালা মেকওভার স্টুডিও ও স্যালন:
১৫,০০০-৪০,০০০ টাকা, এক্সক্লুসিভ গ্ল্যামার প্যাকেজে হেয়ার এক্সটেনশন, ল্যাশ, নেইলসহ পূর্ণ প্রিমিয়াম সার্ভিস
৬. রেড বিউটি স্যালন:
১০,০০০-২০,০০০ টাকা, প্যাকেজের মধ্যে নেইল এক্সটেনশন, ফেসিয়াল ও নকল নখের সেট অন্তর্ভুক্ত
৭. পিয়া’স বিউটি এসেন্সিয়ালস:
১৫,০০০-৩০,০০০ টাকা, অভিজ্ঞ মেকআপ আর্টিস্টের হাতে সাজ; প্রিমিয়াম প্যাকেজে নেইল, হেয়ার ও লেন্সসহ সবকিছু অন্তর্ভুক্ত
৮. লুসেরো বাই ইসরাত:
১০,০০০-২২,০০০ টাকা, হেয়ার এক্সটেনশন, ওয়াটারপ্রুফ বেজ, গ্লো ফেসিয়াল, ম্যানিকিওর-পেডিকিওর ও আই লেন্স অন্তর্ভুক্ত
বিয়ের আগে ১৫-২০ দিন আগে স্লট বুকিং করতে হবে বেশিরভাগ প্রিমিয়াম প্যাকেজের জন্য।
রিপোর্টার্স২৪/আয়েশা