রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বিয়ে করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এই তথ্য জানান তিনি।
তন্বীর স্বামীর নাম জিহাদ আবদুল্লাহ, যিনি পেশায় সাংবাদিক ও একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত।
ফেসবুকে ইংরেজিতে দীর্ঘ পোস্টে তন্বী লেখেন, “আজ, আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েছি।” তিনি স্বামীকে উদ্দেশ্য করে আরও বলেন, “আমি তোমাকে একটি প্রতিশ্রুতি দিতে চাই, সবচেয়ে সহজ, অথচ সবচেয়ে গভীর প্রতিশ্রুতি: প্রতিটি দিনে, জীবনের বাকিটা সময় ধরে, আমি তোমাকেই বেছে নেব।”
গত বছরের ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত হন তন্বী। তার রক্তে মাখা মুখের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং আন্দোলনকে শক্তি জোগায়।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় পান সানজিদা আহমেদ তন্বী। (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে তিনি ১১,৭৭৭ ভোট পেয়ে বিজয়ী হন।
রিপোর্টার্স২৪/আয়েশা