সিনিয়র রিপোর্টার: বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, সমাজগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ মো. রফিকুল ইসলাম বাংলাদেশের জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
জুম'আ বার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় ঢাকা জেলার কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান। সাক্ষাৎকালে আলহাজ মো. রফিকুল ইসলাম দলের নীতি, আদর্শ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবিচল অবস্থানের প্রতি আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। তিনি আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, ভৈরব উপজেলা আমীর মাওলানা কবির হোসেন এবং পৌরসভা আমীর শাহজাহান সরকার উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
আলহাজ মো. রফিকুল ইসলাম শুধুমাত্র একজন বীর মুক্তিযোদ্ধা নন; তিনি একজন শিক্ষানুরাগী ও সমাজগঠকের পরিচিত। ষাটের দশকে ছাত্র আন্দোলনের অংশ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রনেতা হিসেবে সক্রিয় ছিলেন এবং ’৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কুলিয়ারচর–ভৈরব–কিশোরগঞ্জ এলাকায় সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন।
স্বাধীনতার পর তিনি শিক্ষা ও সমাজকল্যাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর উদ্যোগে ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আরবুর রহমান কিন্ডারগার্টেন, মুর্শিদ–মুজিব উচ্চ বিদ্যালয়, রফিকুল ইসলাম মহিলা কলেজ এবং হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসাসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে।
রিপোর্টার্স২৪/এসসি