চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হওয়ায় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট মো. সাইফুর রহমান।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তাঁর পদত্যাগপত্র পাঠানো হয় বলে তিনি নিশ্চিত করেছেন।
সাইফুর রহমান বলেন, জামায়াতে ইসলামী তাঁকে চট্টগ্রাম-১ আসনে মনোনয়ন দিয়েছে। সে অনুযায়ী তিনি নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।
এর আগে গত ২২ ডিসেম্বর মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রিপোর্টার্স২৪/বাবি