নোয়াখালী প্রতিনিধি: নানা প্রতিবন্ধকতা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন ফারুক।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। দীর্ঘ ১৬ বছর যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, এবার তাদের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হবে। সেই সরকার গণতন্ত্র, সংবিধান ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে।
এ সময় জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন এবং পৌরসভা বিএনপির সদস্য সচিব সহিদ উল্লাহ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি