বগুড়া প্রতিনিধি : রোটারি ক্লাব অব বগুড়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বগুড়া সদর উপজেলার ১৫ নম্বর ওয়ার্ডের ছোট কুমিরা মধ্যপাড়ায় অবস্থিত ছোট কুমিরা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কর্মসূচিতে শিশুদের হাতে কম্বল তুলে দেন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. মো. রেজাউল হক, শীতবস্ত্র কমিটির চেয়ারম্যান রোটা. মো. মনজুর কাদের, কো-চেয়ারম্যান রোটা. মো. মাহবুব সাইদী প্রিন্স, ভাইস প্রেসিডেন্ট রোটা. মো. রফিকুল ইসলাম বুলবুল, অফিস সহকারী মো. হাবিব। মাদ্রাসার পক্ষে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ক্বারী নজরুল ইসলামসহ অন্যান্যরা।
রিপোর্টার্স২৪/এসএন