স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় নায়েক পদে কর্মরত পুলিশ সদস্য রুবেল (৪০) নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১২টার দিকে পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই নিহত হন রুবেল। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে দ্রুত আটক করতে অভিযান চলছে।
রিপোর্টার্স২৪/বাবি