চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার এসআই (নিঃ) মনজুরুল আলম ভূঁইয়া, এসআই (নিঃ) শফিউল আলম ও এসআই (নিঃ) এ কে এম জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাদী মো. সেলিমের দায়ের করা এজাহারের প্রেক্ষিতে এজাহারনামীয় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জোবায়ের (২৮) ও নয়ন শীল (২৯)। মো. জোবায়েরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এবং নয়ন শীলের বাড়ি ফটিকছড়ি উপজেলায়।
তারা বর্তমানে বাকলিয়া থানাধীন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান।
রিপোর্টার্স২৪/এসএন