ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-০৬। বুধবার ভোররাতে কোটচাঁদপুর–চৌগাছা সড়কের সলেমানপুর এলাকার একটি বাগান থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে র্যাব।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় .২২ ক্যালিবারের একটি একনলা বন্দুক ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রগুলো কোটচাঁদপুর থানায় সোপর্দ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন