রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪২৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের সময় ৬টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে অপরাধ দমনে পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেপ্তারদের পাশাপাশি ১৮ রাউন্ড গুলি এবং ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এছাড়া মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে একই সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
পুলিশ সদরদপ্তর জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে দেশব্যাপী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/আয়েশা