রিপোর্টার্স২৪ ডেস্ক: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সচেতনতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফটোকার্ড শেয়ার করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিনি ফেসবুক ও এক্সে ফটোকার্ডটি প্রকাশ করেন।
ফটোকার্ডে লেখা, গণভোট ২০২৬ দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’তে সিল দিন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ফটোকার্ড শেয়ারের কার্যক্রম ১১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলমান, যা রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত চলবে। এই ধারাবাহিক প্রচারণার উদ্দেশ্য হলো জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের গণভোটে সক্রিয় অংশগ্রহণের জন্য উৎসাহিত করা।
এছাড়াও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অন্যান্য উপদেষ্টারাও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় অংশ নিচ্ছেন। সরকারের পক্ষ থেকেও একই ধরনের প্রচারণা পরিচালনা করা হচ্ছে। তবে রাজনৈতিক দল ও প্রার্থীরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের প্রচারণা চালাচ্ছেন।
গণভোটে চারটি বিষয়:
গণভোটের দিন ভোটাররা এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে মতামত জানাতে পারবেন।
রিপোর্টার্স২৪/ঝুম