স্টাফ রিপোর্টার : জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আজ সোমবার (১৯ জানুয়ারি) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে শুরু হয়ে একটানা প্রায় ৭ ঘণ্টা এসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত কারিগরি কাজের অংশ হিসেবে সোমবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব এবং বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, বায়োজিদ থানা এলাকার ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, এম কে স্টীল, খন্দকিয়া বাজার, খন্দকিয়া টেম্পু স্ট্যান্ড, মাজার গেইট, ভুলিয়াপাড়া, বাথুয়া, কেডিএস গার্মেন্টস থেকে শেরশাহ পর্যন্ত বিস্তৃত এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া পাহাড়িকা আবাসিক এলাকা, ভেড়া ফকির, সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদ নগর, শান্তি নগর, রাজামিয়া মার্কেট, শেরশাহ কলোনি, তারা গেইট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এলাকা, পদ্মা প্লাস্টিক, চক্রশো কানন, ধূপ পোল, কুয়াইশ, ভরা পুকুর, নজুমিয়া হাট, তেঁতুলতলা, মধ্যম বুড়িশ্চর, বুড়িশ্চর বাজার, উত্তর ও দক্ষিণ বুড়িশ্চর এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এর পাশাপাশি ফকিরের দোকান, রশিদ বাড়ি, খালেকের হাট, আজিজিয়া মাজার এবং আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ না থাকার কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিপিডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাময়িকভাবে গ্রাহকদের কিছুটা ভোগান্তি হলেও এই মেরামত ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে ভবিষ্যতে আরও নিরাপদ, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এ কারণে সংশ্লিষ্ট এলাকাবাসীর সহযোগিতা ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/ঝুম