রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বা পর্যটন ভিসার (B1/B2) ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হবে।
ঢাকার মার্কিন দূতাবাস সোমবার (১৯ জানুয়ারি) এক বার্তায় জানিয়েছে, এ দিন থেকে ভিসা অনুমোদিত হলে সর্বোচ্চ ১৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ ভিসার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। এছাড়া, ভিসার সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধের জন্য কোন আগাম নির্দেশনা নেই। দূতাবাস সতর্ক করেছে, আগাম পরিশোধ ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে।
তবে ভিসার সমস্ত শর্তাবলি যথাযথভাবে পূরণ করলে বন্ডের অর্থ ফেরত পাওয়া সম্ভব। এ পদক্ষেপটি যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য আর্থিক প্রস্তুতি নিশ্চিত করতে এবং প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম