জামালপুর প্রতিনিধি: জামালপুর-৩ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
ইঞ্জিনিয়ার লিপসন মিয়া এর আগে এবি পার্টির মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জামালপুর-৩ আসনে এবি পার্টির মনোনীত এমপি প্রার্থী ছিলেন।