সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক এ বিএম কুদরত এ খুদা। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হালিম, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, আরডিআরএস বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক সুবল কুমার প্রামাণিকসহ জেলা মনিটরিং সেলের সদস্যবৃন্দ।
রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক তুষার কান্তি রায় পাওয়ারপয়েন্ট উপস্থাপনায় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এতে গৃহকর্মী নিয়োগ ও চুক্তি, শোভন কাজ, মজুরি, প্রসূতিকালীন সুবিধা, প্রশিক্ষণ, চিকিৎসা, ধর্ম পালন, দুর্ঘটনায় ক্ষতিপূরণ এবং নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন অধিকার সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আলোচনা পর্বে বক্তারা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম ও আইন শাখার উদ্যোগে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ বাংলাদেশ গেজেটে ৪ জানুয়ারি, ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে এটি কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। সম্প্রতি জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন করার প্রয়োজন রয়েছে। সকল মনিটরিং সেল নিজ দায়িত্ববোধ থেকে গৃহকর্মীদের সুরক্ষা ও কল্যাণে কার্যক্রম চালাবে বলে আশ্বাস প্রদান করা হয়।
এসএন