কুমিল্লা প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ভারত যাদের বন্ধু মনে করে, তারাই হিন্দুদের জায়গা দখল করেছে। তিনি জানান, প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে তিন শর্তে চুক্তি করেছে: ১.ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসন। ২.বাংলাদেশকে আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নেওয়া। ৩.ইসলামপন্থী দলগুলোকে দমন করা।
ডা. তাহের বলেন, জামায়াতের কেউ হিন্দুদের জমি দখল করেনি। তিনি আরও যোগ করেন, ১০ দলীয় জোটের মধ্যে স্বাধীনতা যুদ্ধের জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রসমাজের প্রতিনিধি ও দেশের বড় ইসলামিক দলগুলো আছে।
তিনি মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন যে, উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে, যাতে দেশের মানুষ ও সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়।
এ মন্তব্য তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় হ্যাঁ ভোট ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রথম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জানান। সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
রিপোটার্স ২৪/এসসি