রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করার প্রেক্ষাপট তৈরি হয়েছে, এমন আশার কথা জানিয়েছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনি গণসংযোগ শুরুর আগে নাহিদ ইসলাম এই প্রত্যাশা প্রকাশ করেন।
তিনি বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, এমন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নেই। জনগণ যেন বিভ্রান্ত না হয়।
নাহিদ আরও বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ভয় তৈরি করা হয়েছে, যা দূর করার আহ্বান জানান তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে কর্মীদের পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম