রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে কবর জিয়ারত করেছেন। আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে এই জিয়ারত করেন।
বিএনপি মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে। কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
আজ সকাল ১১টায় নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন। পরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির কেন্দ্রীয়, মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
রিপোর্টার্স২৪/আয়েশা