পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর আমিরের জনসভাকে কেন্দ্র করে ওই এলাকায় তোরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়। এসব প্রচার সামগ্রী নির্বাচন আচরণবিধির পরিপন্থি হওয়ায় সারজিস আলমের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে।
শোকজ নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
রিপোটার্স ২৪/এসসি