নড়াইল প্রতিনিধি: নড়াইলে ৫ দিনব্যাপী চুকবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকালে নড়াইলের বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মাদ স্টেডিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কাউন্সিলর, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আল আমিন।
৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর মো. আশিকুর রহমান সৌরভের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের প্রশিক্ষক মোহাম্মদ আজিজুল হাকিম মুন্না। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক হুসাইন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড় রেজাওনুল ইসলাম, রাব্বি হাসান, জেলা ক্রীড়া সংস্থার অফিস কর্মকর্তা সুবোধ বিশ্বসহ ক্রীড়া সংস্থার সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনকালে প্রধান অতিথি ক্রীড়া সংগঠক সাংবাদিক আল আমিন বলেন, ক্রীড়া ক্ষেত্রে সমৃদ্ধ নড়াইলে এ ধরনের নতুন খেলার প্রশিক্ষণ গ্রহণ করে জাতীয় পর্যায়ে খেলার ধারাবাহিকতা রক্ষা করতে সচেষ্ট হবে বলে আমি মনে করি। তিনি সকল ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
রিপোর্টার্স২৪/এসএন